গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১৩ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫১২। শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১২ জন ও হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৪৯৪ জন।

১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন। একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৫ হাজার ১১ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।