সারাদেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিন নতুন নতুন শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
রোববারও বরিশাল, রংপুর ও সিলেটে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৫৬ জনে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পুনরায় টিকা কর্মসূচি চালু করায় কয়েক সপ্তাহের মধ্যেই কমে আসবে হামের প্রাদুর্ভাব।
চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা আর সচেতনতার বিকল্প নেই। একইসঙ্গে বাচ্চা যাতে অপুষ্টিতে না ভোগে সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তারা।
তবে হাম আক্রান্ত শিশুদের নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঠেলাঠেলির অভিযোগ জানিয়েছেন অভিভাবকরা। হাম ইস্যুতে সরকারকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় অভিভাবকদের পক্ষ থেকে।












