গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯১৭ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছে একজন শিশু এবং সন্দেহজনক হামে মারা গেছে তিনজন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৯১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৮৯১ জন।

প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭৪ জন এবং সন্দেজনক হাম রোগী ৮৪৩ জন।

এ নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।