আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে দেশের সকল ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জরুরি ও বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে কিছু ব্যাংকিং সেবা চালু থাকতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ওই দুই দিন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইনের আওতায় এই নির্দেশনা জারি করেছে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জরুরি ও বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে কিছু ব্যাংকিং সেবা চালু থাকতে পারে।
বিশেষ করে অনলাইন ব্যাংকিং এটিএম বুথ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সচল থাকবে কি না, তা নিয়ে গ্রাহকদের মধ্যে কৌতূহল রয়েছে।












