আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি এ ঘোষণা দেয়। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দাম আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে।
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা। আগের মাসে যা ছিল ৭০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ, লিটারপ্রতি অটোগ্যাসের দাম বেড়েছে তিন টাকা ২৭ পয়সা।
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য এবং ডলারের সাপেক্ষে সংশ্লিষ্ট অন্য ব্যয় বিশ্লেষণ করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের সমন্বিত মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি।











