প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের আড়াই মাসে মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত (১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভা বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৭টি মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।