দেশে সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় বিবৃতি দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়েছে- যেসব পরিবার সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র। আমাদের সবাইকে লক্ষ্য-নির্দিষ্ট সহিংসতা এবং পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে এবং সহিংসতার কোনও ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উৎসবে অংশ নিতে পারেন- তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বৈচিত্র্য, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধা রক্ষার আহ্বান জানানো সকল বিশ্বাসের বাংলাদেশীদের পাশে আছে যুক্তরাষ্ট্র।
এই বিভাগের আরও খবর
Like Us
আর্কাইভ

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
| ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
| ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
| ৩০ | ৩১ | |||||











