মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ভৈরব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশার চালক আলিনুর এবং মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা ও সিএনজি যাত্রী রুবেল মিয়া এবং রেহান মিয়া।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, শনিবার রাত দেড়টার দিকে শাহপুর নামক এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল গামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক আলিনুর ও রেহান নামের এক যাত্রীর মৃত্যু ঘটে। নিহত আলিনুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে।

গুরুতর আহত অপর যাত্রী রুবেল মিয়াকে ফায়ারসার্ভিস উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

আহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা সিএনজি যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।