বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা পর্যায়ে এসব মামলার তালিকা চাওয়া হয়েছে। সরকার চায় এক মাসের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হওয়া এসব মামলার আসামিদের নাম প্রত্যাহার করতে।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও যেসব হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০৯ সালের আগে এবং ২৪ সালের পরে লাইসেন্সকৃত যেসব অস্ত্র থানায় জমা আছে, তার কিছু ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

একইসঙ্গে আওয়ামী লীগ আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্সগুলো রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে কিনা সেটিও যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।