বালোগুন গোল করে প্রথমার্ধে এগিয়ে নেন দলকে। এরপর দ্বিতীয়ার্ধে দেখেন লাল কার্ড। তবে সেই অর্ধে মালিক টিলম্যানের গোলে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ জুলাই) সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ৪৫ ও ৮২ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ম্যাচের প্রথমার্ধের ৪৪ মিনিটে মালিক টিলম্যানের পাস প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করলে বল পান ফ্লোরিয়ান বালোগান। গোলরক্ষককে একা পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন তিনি। তবে বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার মুহারোমোভিচকে বিপজ্জনক ফাউল করায় ভিএআর (ঠঅজ) দেখে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
১০ জনের দলে পরিণত হলেও রক্ষণভাগ আঁটসাঁট করে পাল্টা আক্রমণ বজায় রাখে মরিসিও মচেত্তিনোর দল। এর ফলশ্রুতিতে ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে চমৎকার গোল করে যুক্তরাষ্ট্রের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মালিক টিলম্যান। আগামী ৬ জুলাই সকাল ৬টায় শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। তবে লাল কার্ডের কারণে এই ম্যাচে বালোগানের অনুপস্থিতি মার্কিন কোচের জন্য বড় চ্যালেঞ্জ হবে।











