ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর এটি গৃহীত হয়। জানা গেছে, ওয়াসার এমডিকে মন্ত্রণালয়ে ডেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেছেন।

ইতোমধ্যে আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানা গেছে। তার পদত্যাগের বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অবগত আছেন বলে জানা গেছে। এরই মধ্যে অপসারণকৃত এমডি মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি।

অন্তর্র্বতী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তার আগে তিনি সরকারি এ প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছিলেন।