যুক্তরাষ্ট্র যদি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে তার জবাবে পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, ইরানকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে চীনের বিরুদ্ধে যে অভিযোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আর সেই মিথ্যা সংবাদের ভিত্তিতেই এই শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলেছে, ওয়াশিংটন যদি ভিত্তিহীন অজুহাতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে বেইজিং-ও কঠোর ‘পাল্টা ব্যবস্থা’ গ্রহণ করবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে।’ মুখপাত্র আরও বলেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে বলে যে খবর রটেছে, তা ‘পুরোপুরি বানোয়াট’।
গালফ নিউজইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন, তার জবাবে গতকাল মঙ্গলবার চীন ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছে।