টানা তিন দফা বাড়ানোর পর দেশের বাজারে অবশেষে কমানো হয়েছে স্বর্ণের দাম। আজ শনিবার (১৫ আগস্ট) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকায় বেচাকেনা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বিক্রি হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।












