যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নর্থ মায়ামি বিচ শহরে আগামী ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণিল “এনএমবি এশিয়ান নাইট মার্কেট”। নর্থ মায়ামি বিচ সিটি মেয়র ও কমিশনের উদ্যোগে এবং সাইগন নাইট মার্কেটের সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফ মায়ামী অংশগ্রহন করছে দুদিনের এই বিশেষ আয়োজনে।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ উৎসব। অনুষ্ঠানস্থল নির্ধারণ করা হয়েছে জেফরি অ্যান্ড প্যাট্রিসিয়া মিশকন অ্যাথলেটিক ফিল্ড, 16601 NE 15th Avenue, North Miami Beach, FL 33162।
আয়োজকরা জানিয়েছেন, এশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও বিনোদনকে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন। পাশাপাশি AANHPI Heritage Month উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, খাবার, সংগীত ও বিনোদনের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানটির স্পন্সর করেছেন কমিশনার লিন সু। আয়োজকরা স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য ভেন্ডর হিসেবে অংশগ্রহণের সুযোগও রেখেছেন।
আরও তথ্যের জন্য যোগাযোগ:
727-373-6674
saigonnightmarketfl@gmail.com
স্পন্সর বা অংশগ্রহণ সংক্রান্ত যোগাযোগ:
Commissioner Lynn Su
305-948-2986 Ext: 2421
lynn.su@citynmb.com












