যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়া ইরানে আর নতুন করে সামরিক অভিযান চালাতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করলে বা বাণিজ্যিক জাহাজে হামলা চালালে ওয়াশিংটন অবস্থান পরিবর্তন করবে।
দোহায় চলমান সংঘাত নিরসন আলোচনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, প্রশাসন আলোচনার মাধ্যমে সমাধানের দিকেই মনোযোগী। এদিকে ব্লুমবার্গ জানিয়েছে, মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কাতার সফর ইতিবাচক ছিল। বর্তমানে ৬০ দিনের এই আলোচনায় নিষেধাজ্ঞা শিথিল, পারমাণবিক যাচাই এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার মতো বিষয়গুলো রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প শীর্ষ সামরিক উপদেষ্টাদের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা করলেও আপাতত কূটনৈতিক প্রচেষ্টাকেই অগ্রাধিকার দিচ্ছেন। প্রয়োজনে ১৮ আগস্টের সময়সীমা বাড়ানোর প্রস্তুতিও রয়েছে তাঁর। তবে তেহরান জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো বৈঠক হচ্ছে না, সব আলোচনাই চলছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে।












