যুক্তরাষ্ট্রের এমনকি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগেছে। এতে দু’জন আহত হয়েছেন। তবে, বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, রণতরীতে লাগা আগুনের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

সেন্ট্রাল কমান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জেরাল্ড ফোর্ডের কাপড় ইস্ত্রি করার অংশে আগুনের সূত্রপাত হয়। তবে এ আগুনে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এটির চলাচলের সক্ষমতাও অক্ষুন্ন আছে। আর যে দুজন নাবিক আহত হয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল।

“বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ অপারেশনাল আছে।”— যোগ করে সেন্ট্রাল কমান্ড।

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।