লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার বৈরুত থেকে দক্ষিণ লেবাননগামী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তিনটি ইসরায়েলি ড্রোন হামলায় আটজন নিহত হন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

জিয়েহ এলাকায় (বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে) হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিতে দেখা গেছে, যানবাহনগুলোর বাইরের অংশ পুড়ে গেছে এবং ছিন্নভিন্ন হয়ে গেছে।

দক্ষিণ লেবাননের তাইর শহর থেকে আলজাজিরার সংবাদদাতা জেইনা খোদর জানান, সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে এবং এতে সাধারণ বেসামরিক মানুষের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।

স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, চলমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুরো এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।