দেশের সার্বিক উন্নয়নে অতীত ভুলিয়া সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সরকারের মূল লক্ষ্য হলো অতীতকে পিছনে ফেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা।

সম্মেলনে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নানা দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশে বিভিন্ন শ্রেণির মানুষ ও দপ্তরের নানা সুবিধা-অসুবিধা থাকাটা স্বাভাবিক। সরকার সর্বদা সবার স্বার্থ বিবেচনা করেই জাতীয় নীতি নির্ধারণ করে।

অতীতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ভুলে ভবিষ্যতে যেন তা আর না ঘটে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। একই সাথে, কর্মকর্তাদের তোলা যৌক্তিক দাবিগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরও জোর দিয়ে বলেন, সততা ও দক্ষতার সাথে কাজ করা কর্মকর্তাদের জন্য দেশে উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। যাতে তারা রাষ্ট্রীয় অর্থনীতি ও দেশের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখতে পারেন, সরকার সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা ও সহায়ক পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ।