সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ১৭তম দিনের মাথায় ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। লারিজানি ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান। তবে ইরানের পক্ষ থেকে এই হত্যার ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

তবে ইরান এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যদি এই খবর নিশ্চিত হয়, তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর তেহরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতার মৃত্যু হলো। এর আগে হামলার প্রথম দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বপরিবারে নিহত হন।