বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে মরক্কো। এই জয়ের মধ্য দিয়ে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ‘অ্যাটলাস লায়ন্স’ খ্যাত দলটি।
কানাডার বিপক্ষে চাপ সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে বিশ্বকাপে টানা দ্বিতীয় আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোল আর সুফিয়ান রাহিমির শেষ মুহূর্তের গোলে কানাডার বিরুদ্ধে ৩-০ গোলের প্রত্যাশিত জয় পেলো আটলাস লায়ন্স।
এদিন ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে স্বাগতিকরা। ম্যাচের দশম মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু। কানাডাও চেষ্টা করে একাধিকবার। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দু’দলই। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৫০ মিনিটে ডেডলক ভাঙেন আজ্জেদিন উনাহি। আশরাফ হাকিমির পাস থেকে বুলেট গতির শটে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জিরানোর এই অ্যাটাকিং মিডফিল্ডার।
ম্যাচ শেষের যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের পাস থেকে কানাডার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সুফিয়ান রাহিমি। ফলে ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।












